মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে শহরের পাঁচমাথা মোড়ে অবস্থিত তাজির উদ্দিন গ্রান্ড হোটেল ও আল সামস হোটেল এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাব্বির হোসেন। এতে থানা পুলিশের সদস্যরা সহায়তা করেন। 

জানা যায়, শহরের মধ্যে অবস্থিত দুটি হোটেল অস্বাস্থ্যকর পরিবেশে খাবার রান্না করে বিক্রি করে আসছিলেন ৷ মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে সেখানে নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিযান চালিয়ে তাজির উদ্দিন গ্রান্ড হোটেল ১ লাখ এবং আল সামস হোটেলকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়।  

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাব্বির হোসেন ঢাকা পোস্টকে বলেন, আজকে (মঙ্গলবার) বিকেলে অভিযান পরিচালনা করে দুই হোটেলকে আড়াই লাখ টাকা জরিমানা করা হয়। আগামীতে ভোক্তাকে নিরাপদ খাদ্য দেওয়ার জন্য বলা হয়েছে।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *