ইমাম, হাফেজ, মাদ্রাসার ছাত্র ও বেকার যুবকদের কম্পিউটার প্রশিক্ষণের সুযোগ দিচ্ছে ইসলামিক ফাউন্ডেশনের অধীন ইমাম প্রশিক্ষণ একাডেমি। ২০২৬-২০২৭ অর্থবছরের আওতায় দেশের বিভিন্ন প্রশিক্ষণ কেন্দ্রে এ কোর্স পরিচালিত হবে।
ইমাম প্রশিক্ষণ একাডেমির প্রকাশিত ভর্তি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রথম পর্যায়ে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, দিনাজপুর ও রংপুর কেন্দ্রে প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত হবে। এসব কেন্দ্রে ইমাম, হাফেজ, মাদ্রাসার ছাত্র ও বেকার যুবকদের কম্পিউটার প্রশিক্ষণের জন্য আবেদন করার আহ্বান জানানো হয়েছে।
প্রশিক্ষণ কোর্সে কম্পিউটারের মৌলিক বিষয় থেকে শুরু করে বিভিন্ন ব্যবহারিক বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। এর মধ্যে রয়েছে—
বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রার্থীকে ন্যূনতম দাখিল বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। তবে উচ্চতর শিক্ষাগত যোগ্যতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতার সব সনদের সত্যায়িত ফটোকপির সঙ্গে জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি জমা দিতে হবে। ইমামদের ক্ষেত্রে সংশ্লিষ্ট স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান/ওয়ার্ড কমিশনার কর্তৃক ইমামতির পক্ষে প্রদত্ত প্রমাণপত্রের সত্যায়িত ফটোকপি দিতে হবে। মাদ্রাসা শিক্ষার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান কর্তৃক প্রদত্ত প্রত্যয়নপত্র জমা দেওয়ার নির্দেশনা রয়েছে।
এছাড়া আবেদনকারীদের এক কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি জমা দিতে হবে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, কোনো ধরনের কোর্স ফি দিতে হবে না। তবে মনোনীত প্রার্থীকে নিবন্ধন ফি বাবদ ৫০০ টাকা প্রদান করতে হবে।
ভর্তির সময় জামানত বাবদ ১,০০০ টাকা জমা দিতে হবে। কোর্স সফলভাবে সম্পন্ন করার পর শর্তসাপেক্ষে এই জামানতের টাকা ফেরত দেওয়ার কথা বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
প্রশিক্ষণ শেষে ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রশিক্ষণার্থীদের সনদ প্রদান করা হবে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, সংশ্লিষ্ট কেন্দ্রে প্রার্থীর স্বহস্তে লিখিত দরখাস্ত জমা দেওয়ার সর্বশেষ তারিখ ৬ সেপ্টেম্বর ২০২৬। আর ইমাম প্রশিক্ষণ একাডেমির কেন্দ্রে প্রার্থীদের বাছাই ও ভর্তির তারিখ নির্ধারণ করা হয়েছে ৭ সেপ্টেম্বর ২০২৬।
কম্পিউটার বিষয়ে দক্ষতা অর্জনের মাধ্যমে ইমাম, মাদ্রাসা শিক্ষার্থী ও বেকার যুবকদের কর্মসংস্থান ও আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরির ক্ষেত্রে এ প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

সূত্র: ইমাম প্রশিক্ষণ একাডেমি, ইসলামিক ফাউন্ডেশন, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রকাশিত ভর্তি বিজ্ঞপ্তি।
Leave a Reply