1. admin@haquekotha24.com : admin :
  2. aquekotha24news@gmail.com : Mirazul Islam :
  3. mehedi9313@gmail.com : Mehedi Hasan : Mehedi Hasan
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:০২ অপরাহ্ন

আনু মুহাম্মদের প্রশংসা করে নাসীরুদ্দীন পাটওয়ারীর পোস্ট

  • আপডেট সময় : রবিবার, ৯ আগস্ট, ২০২৬
  • ৬৬ বার

জুলাই গণ-অভ্যুত্থানে অধ্যাপক আনু মুহাম্মদের সাহসিকতা ও ভূমিকার প্রশংসা করে নিজের ভেরিফায়েড ফেসবুকে অনুভূতি প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। শুক্রবার (৮ আগস্ট) সকালে এক ফেসবুক পোস্টে অধ্যাপক আনু মুহাম্মদের একটি ছবি যুক্ত করে তিনি এই অভিমত প্রকাশ করেন।
নাসীরুদ্দীন লিখেছেন, আনু মুহাম্মদ স্যারের সঙ্গে আমার রাজনৈতিক মতাদর্শের ভিন্নতা থাকতে পারে। তবে ৪ আগস্ট উনি ব্যান্ডেজ লাগানো পা নিয়ে জীবনের রিস্ক নিয়ে শাহবাগে এসেছিলেন। সে ক্ষেত্রে সাহসী ভূমিকা রেখেছিলেন অরণী সেমন্তী খান।
জুলাই গণ-অভ্যুত্থানে শাহবাগের ৪ আগস্ট-এর স্মৃতিচারণা করে তিনি জানান, স্যার সেদিন শ্যাডো কেবিনেটের প্রপোজাল-সংবলিত একটি কাগজ আমার হাতে ধরিয়ে দিলেন। আমি পুরোটা পড়েছি। তারপর স্যারকে বললাম, ‘কোনো রাজনৈতিক নেতা বক্তব্য রাখেননি। আপনি বক্তব্য রাখলে বিষয়টা একটু ঘোলাটে হবে। আমরাই হ্যান্ডেল করি।’ স্যার মাথা ঝুঁকিয়ে সায় দিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © 2026 haquekotha24.com
Theme Customized By BreakingNews