1. admin@haquekotha24.com : admin :
  2. aquekotha24news@gmail.com : Mirazul Islam :
  3. mehedi9313@gmail.com : Mehedi Hasan : Mehedi Hasan
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন

নতুন নিয়মে এক্স থেকে আয় করবেন যেভাবে

  • আপডেট সময় : শনিবার, ১৫ আগস্ট, ২০২৬
  • ৩২ বার
সামাজিক যোগাযোগমাধ্যম এক্স কনটেন্ট নির্মাতাদের আয় ব্যবস্থায় বড় পরিবর্তন আনছে। বর্তমানে চালু থাকা ক্রিয়েটর আর্নিংস কর্মসূচি বন্ধ করে এর পরিবর্তে ‘অরিজিনাল কনটেন্ট রিওয়ার্ডস’ চালুর পরিকল্পনা করেছে প্ল্যাটফর্মটি।
নতুন নিয়ম কার্যকর হওয়ার আগ পর্যন্ত ৭ সেপ্টেম্বর পর্যন্ত বর্তমান পদ্ধতিতে আয় করা যাবে। এরপর ৮ সেপ্টেম্বর থেকে নতুন কর্মসূচিতে আবেদন করার সুযোগ মিলবে।
নতুন ব্যবস্থায় অংশ নিতে হলে ব্যবহারকারীর এক্স প্রিমিয়াম সাবস্ক্রিপশন থাকতে হবে। পাশাপাশি থাকতে হবে অন্তত ৫০০ যাচাইকৃত অনুসারী। গত ৯০ দিনে যাচাইকৃত ব্যবহারকারীদের কাছ থেকে কমপক্ষে ৫ লাখ ভিউও থাকতে হবে।
এবার আয় পাওয়ার ক্ষেত্রে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হবে মৌলিক কনটেন্টকে। নির্মাতার নিজের তৈরি ছবি, ভিডিও, প্রতিবেদন, বিশ্লেষণ, মতামত, মিম ও গ্রাফিকস এ ক্ষেত্রে বিবেচিত হবে।
অন্যের কনটেন্টে সামান্য পরিবর্তন এনে প্রকাশ করলে সেটিকে মৌলিক কনটেন্ট হিসেবে ধরা হবে না। একইভাবে অন্য অ্যাকাউন্টের পোস্ট হুবহু কপি করে প্রকাশ করা কিংবা অন্যের কনটেন্ট ডাউনলোড করে পুনরায় প্রকাশ করলেও আয় পাওয়ার যোগ্যতা থাকবে না।
এক্সের ভাষ্য, পুরনো আয় ব্যবস্থার প্রণোদনা সময়ের সঙ্গে এমন পর্যায়ে পৌঁছেছিল, যা প্রত্যাশা অনুযায়ী কাজ করছিল না। নতুন কর্মসূচির লক্ষ্য হলো নির্মাতাদের আরও সৃজনশীল ও নিজস্ব কনটেন্ট তৈরিতে উৎসাহিত করা।
এক্সের অ্যালেগ্রা জাকিয়া বলেছেন, নির্মাতাদের মূল লক্ষ্য হওয়া উচিত প্ল্যাটফর্মে নতুন কিছু তৈরি করা; শুধু বেশি অর্থ উপার্জনের দিকে মনোযোগ দেওয়া নয়।
এর আগে, চলতি বছরের এপ্রিলেও আয় ব্যবস্থায় পরিবর্তন এনেছিল এক্স। তখন কনটেন্ট কপি বা সংগ্রহ করে প্রকাশ করা অ্যাকাউন্টের আয় কমানোর উদ্যোগ নেওয়া হয়। অতিরিক্ত আকর্ষণনির্ভর কনটেন্ট তৈরি করা অ্যাকাউন্টগুলোর আয় কমানোর ব্যবস্থাও নেওয়া হয়েছিল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © 2026 haquekotha24.com
Theme Customized By BreakingNews