সাবেক অন্তর্বর্তী সরকারের সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী বলেছেন, জুলাই জাদুঘর গড়ে তোলার কাজ ছিল ‘আক্ষরিক অর্থেই একটি যুদ্ধের মতো’।
মঙ্গলবার (৪ আগস্ট) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক দীর্ঘ স্ট্যাটাসে তিনি এ কথা বলেন।
ওই স্ট্যাটাসে ফারুকী লিখেছেন, ‘এটা ছিল একটা যুদ্ধের মতো। মন্ত্রণালয়ের শত শত কাজের মধ্যে জুলাই জাদুঘরের কাজ এক বছরের মধ্যে একটা শেইপে আনা ছিল লিটারালি যুদ্ধ। এই যুদ্ধ আমার আয়ু কেড়েছে, কেড়েছে আরও অনেক কিছু। কিন্তু শত শত শহিদ যেখানে জীবন দিয়েছেন, সেখানে এসব যুদ্ধ আর এমন কী?’
তিনি জানান, বুধবার জাদুঘরটির উদ্বোধন হওয়ার কথা রয়েছে। শূন্য থেকে এ পর্যন্ত জাদুঘরটি দাঁড় করানোর পেছনে যাদের দিন-রাতের শ্রম রয়েছে, তাদের সবাইকে ধন্যবাদ জানান তিনি। বিশেষভাবে স্থপতি তানজিম ওয়াহাব, স্থপতি মেরিনা তাবাসসুম, সংশ্লিষ্ট টিম এবং মন্ত্রণালয়ের সচিব মফিদুর রহমানসহ সংশ্লিষ্ট সবার অবদানের কথা উল্লেখ করেন।
Leave a Reply