1. admin@haquekotha24.com : admin :
  2. aquekotha24news@gmail.com : Mirazul Islam :
  3. mehedi9313@gmail.com : Mehedi Hasan : Mehedi Hasan
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন

স্বামীর দাফন শেষে আবারও কারাগারে দীপু মনি

  • আপডেট সময় : শনিবার, ২২ আগস্ট, ২০২৬
  • ৫২ বার
প্রয়াত স্বামী ব্যারিস্টার তৌফিক নেওয়াজের জানাজা ও দাফনে অংশ নেওয়ার জন্য ১২ ঘণ্টার প্যারোলে মুক্তি পাওয়া সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনিকে আবার মুন্সিগঞ্জ জেলা কারাগারে নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) সন্ধ্যা ৬টার কিছুক্ষণ আগে তাকে বহনকারী প্রিজন ভ্যানটি মুন্সিগঞ্জ জেলা কারাগারের ফটকে প্রবেশ করে। বিষয়টি নিশ্চিত করেছেন কারাগারের জেল সুপার মো. জান্নাত-উল ফারহাদ।
এর আগে সকাল ৬টা ১৫ মিনিটে কঠোর নিরাপত্তায় তাকে নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হয় প্রিজন ভ্যান। দুপুরে রাজধানীর গুলশান আজাদ মসজিদে তৌফিক নেওয়াজের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে দীপু মনিকে বনানী কবরস্থানে নেওয়া হয়। সেখানে স্বামীর দাফন সম্পন্ন হয়।
দাফন শেষে বিকেল ৩টা ১৫ মিনিটে বনানী থেকে মুন্সিগঞ্জের উদ্দেশ্যে রওনা দেয় প্রিজন ভ্যানটি। প্রায় পৌনে তিন ঘণ্টা পর সন্ধ্যা ৬টার দুই মিনিট আগে সেটি কারাগারে পৌঁছায়।
দীপু মনির মেয়ে তনী দীপাভলী নেওয়াজ বুধবার মুন্সিগঞ্জ জেলা প্রশাসকের কাছে প্যারোলে মুক্তির আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ১২ ঘণ্টার প্যারোল মঞ্জুর করা হয়।
২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর বিভিন্ন মামলায় গ্রেফতার দেখিয়ে দীপু মনিকে মুন্সিগঞ্জ জেলা কারাগারে রাখা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © 2026 haquekotha24.com
Theme Customized By BreakingNews