1. admin@haquekotha24.com : admin :
  2. aquekotha24news@gmail.com : Mirazul Islam :
  3. mehedi9313@gmail.com : Mehedi Hasan : Mehedi Hasan
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন

বিশ্বকাপে সরাসরি খেলবে আফগানিস্তান, বাংলাদেশের ভাগ্য ভারতের হাতে

  • আপডেট সময় : শনিবার, ৮ আগস্ট, ২০২৬
  • ২৭ বার
নবম দল হিসেবে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে জায়গা নিশ্চিত করেছে আফগানিস্তান। বাকি একটি সরাসরি জায়গার জন্য লড়াই হবে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যে। সেই লড়াইয়ে বাংলাদেশের ভাগ্য অনেকটাই নির্ভর করছে ভারতের ওপর।
২০২৭ বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগ পাবে র‌্যাংকিংয়ের শীর্ষ আট দল। তবে আয়োজক দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে আগেই বিশ্বকাপে জায়গা নিশ্চিত করেছে। আগামী ৩০ সেপ্টেম্বরের কাট অফ তারিখে র‌্যাংকিংয়ের অবস্থান অনুযায়ী নির্ধারিত হবে সরাসরি বিশ্বকাপের বাকি দলগুলো।
বর্তমান সমীকরণে বাংলাদেশ রয়েছে নবম স্থানে। দক্ষিণ আফ্রিকা আয়োজক হওয়ার পাশাপাশি র‌্যাংকিংয়ের শীর্ষ আটেও থাকায় নবম স্থানে থাকা দলের জন্য সরাসরি বিশ্বকাপে যাওয়ার সুযোগ তৈরি হয়েছে। সেই জায়গাটিই এখন ধরে রাখতে হবে বাংলাদেশকে।
তবে বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ ওয়েস্ট ইন্ডিজ। সেপ্টেম্বরে ভারতের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে ক্যারিবীয়রা। ওই সিরিজের ফলাফল সরাসরি প্রভাব ফেলতে পারে বিশ্বকাপে বাংলাদেশের ভাগ্যে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © 2026 haquekotha24.com
Theme Customized By BreakingNews