1. admin@haquekotha24.com : admin :
  2. aquekotha24news@gmail.com : Mirazul Islam :
  3. mehedi9313@gmail.com : Mehedi Hasan : Mehedi Hasan
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন

ধর্ম প্রতিমন্ত্রী হচ্ছেন শামীম কায়সার লিংকন

  • আপডেট সময় : শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬
  • ১৭৫ বার

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের নতুন মন্ত্রিসভায় ধর্ম প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পেতে যাচ্ছেন গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকন।

শুক্রবার (২১ আগস্ট) বঙ্গভবনে নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের শপথ অনুষ্ঠানে তার অংশ নেওয়ার কথা রয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, নতুন মন্ত্রিসভায় আরও কয়েকজন রাজনৈতিক নেতা ও সংসদ সদস্যকে যুক্ত করা হচ্ছে। সম্ভাব্য তালিকায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান, বান্দরবান আসনের সংসদ সদস্য সাচিং প্রু জেরী এবং বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য আন্দালিব রহমান পার্থের নামও রয়েছে।

তাদের মধ্যে তিনজন মন্ত্রী এবং একজন প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পেতে পারেন বলে জানা গেছে। এ বিষয়ে সম্ভাব্য কয়েকজনের সঙ্গে ইতোমধ্যে যোগাযোগ করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © 2026 haquekotha24.com
Theme Customized By BreakingNews