1. admin@haquekotha24.com : admin :
  2. aquekotha24news@gmail.com : Mirazul Islam :
  3. mehedi9313@gmail.com : Mehedi Hasan : Mehedi Hasan
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৪ অপরাহ্ন

প্রধানমন্ত্রীকে ভুল পথে না হাঁটার পরামর্শ নাসীরুদ্দীন পাটওয়ারীর

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
  • ৬৯ বার
প্রধানমন্ত্রী তারেক রহমানকে পুরোনো রাজনীতির পথে না হেঁটে, সংস্কার বাস্তবায়নের মাধ্যমে দেশকে নতুন পথে এগিয়ে নেওয়ার পরামর্শ দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেছেন, বাংলাদেশ এখন আর কারও অধীনস্থ হয়ে নয়, মর্যাদা ও সমতার ভিত্তিতে অন্য দেশের সঙ্গে সম্পর্ক রাখতে চায়।
মঙ্গলবার (১৮ আগস্ট) নিজের নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে এসব কথা বলেন তিনি।
পোস্টে নাসীরুদ্দীন পাটওয়ারী লেখেন, ‘তারেক রহমান খুনি হাসিনার লিগ্যাসি ধরার চেষ্টা করছেন, কিন্তু যে জিনিস খুঁজছেন, তা আর নেই।’ যারা তারেক রহমানকে পুরোনো পথে হাঁটার জন্য চাপ দিচ্ছেন, তাঁদেরও সতর্ক করেন তিনি।
নাসীরুদ্দীন বলেন, ‘রিসেট বাটনে চাপ দেওয়া হয়েছে। বাংলাদেশ নতুন করে শুরু করতে চায়, কারও অধীনস্থ হয়ে নয়, মর্যাদাপূর্ণ ও সমতার ভিত্তিতে সম্পর্ক রেখে। এটা স্বাধীন বাংলাদেশ।’
জিয়াউর রহমান ও তারেক রহমান ভিন্ন সময়ে একই ধরনের বাস্তবতার মুখোমুখি হয়েছেন উল্লেখ করে তিনি বলেন, জিয়াউর রহমানও ওই পথে সমাধান খুঁজেছিলেন, কিন্তু কাঙ্ক্ষিত সমাধান আসেনি। তারেক রহমানকেও চেষ্টা করার পরামর্শ দিয়ে তিনি বলেন, ‘তবে ভুল পথে নয়, সঠিক পথে।’
দেশকে এগিয়ে নেওয়ার কার্যকর পথ হিসেবে সংস্কার বাস্তবায়নের ওপর গুরুত্ব দেন নাসীরুদ্দীন। তিনি বলেন, ‘উপায় আছে একটাই, কার্যকর পথ। সংস্কার বাস্তবায়ন করুন।
পোস্টে বঙ্গোপসাগরের দিকেও নজর দেওয়ার আহ্বান জানিয়ে তিনি লেখেন, ‘বঙ্গোপসাগরে নজর দিন, এখানে খেলারাম খেলা করে যাচ্ছে।’
লন্ডন থেকে তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার অন্যতম বড় প্রত্যাশা ছিল, রাষ্ট্রকে পুরোনো রাজনৈতিক বৃত্ত থেকে বের করে নতুন পথে নেওয়া— এমন মন্তব্যও করেন তিনি।
জিয়াউর রহমানের সময়ের অর্থনৈতিক উদ্যোগের উদাহরণ টেনে নাসীরুদ্দীন বলেন, গারমেন্টস শিল্প ও বিদেশে জনশক্তি পাঠানোর মাধ্যমে তিনি দেশের অর্থনীতিকে নতুন ভিত্তি দিয়েছিলেন। তারেক রহমানের সময়ের বাংলাদেশকে কোন ভিত্তির ওপর দাঁড় করানো হবে— সেই প্রশ্নও তোলেন তিনি।
পোস্টের শেষে নাসীরুদ্দীন বলেন, ‘এখনো দেরি হয়নি। আশা করি, জ্ঞানীদের ইশারাই যথেষ্ট।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © 2026 haquekotha24.com
Theme Customized By BreakingNews