1. admin@haquekotha24.com : admin :
  2. aquekotha24news@gmail.com : Mirazul Islam :
  3. mehedi9313@gmail.com : Mehedi Hasan : Mehedi Hasan
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৩ অপরাহ্ন

সাবেক প্রতিমন্ত্রী সতীশ চন্দ্র রায়ের প্রয়াণ

  • আপডেট সময় : বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
  • ৭৮ বার
সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী সতীশ চন্দ্র রায় আর নেই।
মঙ্গলবার (১৮ আগস্ট) রাত ১০টা ৫ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, প্রবীণ এই রাজনীতিবিদ দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন। তিনি অসংখ্য রাজনৈতিক সহযোদ্ধা, গুণগ্রাহী ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।
তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা শোক প্রকাশ করেছেন। তারা প্রয়াত এই রাজনীতিবিদের বিদেহী আত্মার শান্তি কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
উল্লেখ্য, সতীশ চন্দ্র রায় মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ছিলেন। বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে তিনি দিনাজপুর-২ আসন থেকে একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হন। সংসদ সদস্য থাকাকালে তিনি সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্বও পালন করেন।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © 2026 haquekotha24.com
Theme Customized By BreakingNews