1. admin@haquekotha24.com : admin :
  2. aquekotha24news@gmail.com : Mirazul Islam :
  3. mehedi9313@gmail.com : Mehedi Hasan : Mehedi Hasan
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন

সালমান খানের জিমে আগুন

  • আপডেট সময় : শনিবার, ২২ আগস্ট, ২০২৬
  • ৬২ বার
দিল্লিতে সালমান খানের জিমের একটি ফ্র্যাঞ্চাইজিতে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে কী কারণে এ আগুনের সূত্রপাত হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি।
বৃহস্পতিবার (২০ আগস্ট) রাতে গ্রেটার কৈলাশ-১ এলাকার এম ব্লক মার্কেটে অবস্থিত জিমটিতে আগুন লাগে বলে ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে।
স্থানীয় পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত সোয়া ১০টার দিকে জিমটির প্রথম তলায় আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দিল্লি পুলিশ। তবে ফায়ার সার্ভিসের টিম সেখানে পৌঁছানোর আগেই জিমের ভেতরে থাকা সবাইকে নিরাপদ স্থানে সরিয়ে নেন পুলিশ সদস্যরা।
পরে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিস। পরে কিছুক্ষণের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আসে। ফলে বড় ধরনের ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছে কর্তৃপক্ষ। তবে ঠিক কী কারণে আগুনের সূত্রপাত হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
পুলিশের প্রাথমিক ধারণা, শর্ট সার্কিট থেকেই আগুন লাগতে পারে। ঘটনার সঠিক কারণ জানতে জিমের ভেতরের পরিস্থিতি ও আশপাশের বিভিন্ন বিষয় খতিয়ে দেখা হচ্ছে।
অগ্নিনির্বাপণ কার্যক্রম শেষে জিমটির জায়গাটি নিরাপত্তার জন্য নিয়ন্ত্রণে নেয় পুলিশ। কর্তৃপক্ষ জানিয়েছে, এটি সালমান খানের জিম ব্র্যান্ডের অধীনে পরিচালিত একটি ফ্র্যাঞ্চাইজি।
সালমান খান দীর্ঘদিন ধরেই শরীরচর্চা ও ফিটনেসের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত। তার ফিটনেস ব্র্যান্ডের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি বিভিন্ন স্থানে পরিচালিত হচ্ছে। তবে এবার দিল্লির ব্যস্ত এম ব্লক মার্কেট এলাকায় আগুন লাগার ঘটনায় সাময়িক উদ্বেগ তৈরি হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © 2026 haquekotha24.com
Theme Customized By BreakingNews