1. admin@haquekotha24.com : admin :
  2. aquekotha24news@gmail.com : Mirazul Islam :
  3. mehedi9313@gmail.com : Mehedi Hasan : Mehedi Hasan
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন

জীবনের নবম দশকে পর্দার ‘আম্মাজান’ শবনম

  • আপডেট সময় : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬
  • ৬৭ বার
বাংলা ও উর্দু চলচ্চিত্রের একসময়ের জনপ্রিয় এবং দর্শকপ্রিয় অভিনেত্রী শবনমের জন্মদিন আজ। গত শতকের ষাটের দশক থেকে নব্বইয়ের দশক পর্যন্ত রূপালি পর্দায় সফলতার সঙ্গে অভিনয় করা এই বরেণ্য তারকা আজ জীবনের ৮০ বছর পূর্ণ করলেন।
১৯৪৬ সালের ১৭ আগস্ট ঢাকার নবাবপুরে জন্মগ্রহণ করেন শবনম; আসল নাম ঝর্ণা বসাক। শৈশবে ‘টমবয়’ স্বভাবের ঝর্ণা কখনো অভিনয়ে আসার কথা ভাবেননি। বড় বোন সন্ধ্যা বসাককে দেখে নাচের প্রতি ঝোঁক তৈরি হলে বাবা তাকে বুলবুল ললিতকলা একাডেমিতে ভর্তি করিয়ে দেন। পরবর্তীতে বাবার বন্ধু ও চলচ্চিত্র নির্মাতা এহতেশামের ‘এ দেশ তোমার আমার’ সিনেমায় একটি কোরাস গানের দৃশ্যে অভিনয়ের মাধ্যমে রূপালি পর্দায় পা রাখেন তিনি।
এরপর ‘রাজধানীর বুকে’ সিনেমায় নেচে নজর কাড়ার পর পরিচালক মুস্তাফিজের ‘হারানো দিন’ সিনেমায় প্রধান চরিত্রে অভিনয়ের সুযোগ পান এবং ‘শবনম’ নামটি গ্রহণ করেন। ‘চান্দা’ ও ‘তালাশ’-এর মতো ব্যবসাসফল সিনেমাগুলোতে অভিনয় করে তিনি দ্রুতই তারকাখ্যাতি অর্জন করেন। পড়াশোনা ছেড়ে পুরোদমে অভিনয়ে মনোনিবেশ করা শবনম বাংলা সিনেমার পাশাপাশি পাকিস্তানি উর্দু চলচ্চিত্রেও ব্যাপক জনপ্রিয়তা লাভ করেন। দুই ভাষার সিনেমা মিলিয়ে তার অভিনীত মোট ছবির সংখ্যা প্রায় ১৮০টি।
দীর্ঘ বিরতির পর ১৯৯৯ সালে কাজী হায়াতের পরিচালনায় ব্যবসাসফল চলচ্চিত্র ‘আম্মাজান’-এর নাম ভূমিকায় অভিনয় করে বাংলাদেশের দর্শকদের হৃদয়ে চিরস্থায়ী আসন করে নেন তিনি। এই সিনেমার পরই তাকে আর বড় পর্দায় দেখা যায়নি। বর্ণাঢ্য এই অভিনয় জীবনে তিনি রেকর্ডসংখ্যক ১২ বার পাকিস্তানের মর্যাদাপূর্ণ ‘নিগার পুরস্কার’ অর্জন করেছেন। এ ছাড়া বাংলাদেশের জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২৩-এ আজীবন সম্মাননার পাচ্ছেন তিনি। যদিও এ আসরের পুরস্কার এখনো প্রদান করা হয়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © 2026 haquekotha24.com
Theme Customized By BreakingNews