বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা হাসপাতালে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রীর আকস্মিক পরিদর্শনের ২ দিন পর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. কামাল হোসেন মুফতিকে চাকুরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
এ বিষয়ে রাষ্ট্রপতির আদেশক্রমে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সবিচ মো. কামরুজ্জামান গত ২৬ জুলাই একটি প্রজ্ঞাপন জারি করেছেন, যা সোমবার (২৭ জুলাই) জনসমক্ষে আসে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রীর পরিদর্শনকালে অনিয়ম, দুর্নীতি, অব্যবস্থাপনা, পরিত্যক্ত ভবন, এমনকি শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়া যায়, যা চিকিৎসাসেবায় সুনাম নষ্ট করছে।
এসব কারণে ডা. কামাল হোসেন মুফতির বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়ের ও তা তদন্তকালে যাতে তিনি প্রভাব বিস্তার করতে না পারেন, সেজন্য তাকে চাকুরি হতে সাময়িক বরখাস্ত করা হয় বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
ডা. কামাল হোসেন মুফতি দাফতরিক এ আদেশের বিষয়ে বলেন, ‘আপাত দৃষ্টিতে মাননীয় মন্ত্রী যে সকল ত্রুটি দেখেছেন, তার সকল দায় আমার ওপর বর্তায়। তাই কর্তৃপক্ষ আমাকে সাময়িক বরখাস্ত করেছেন। আশা করি তদন্তে প্রকৃত তথ্য বের হবে।’

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *