1. admin@haquekotha24.com : admin :
  2. aquekotha24news@gmail.com : Mirazul Islam :
  3. mehedi9313@gmail.com : Mehedi Hasan : Mehedi Hasan
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন

১৬ কেজি ওজন কমানোর কারণ জানালেন সালমান খান

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬
  • ৬৮ বার

‘বয়স সবাইকে ধরে, এমনকি সালমান খানকেও!’ সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে সালমান খানের একটি ছবি ঘিরে এমন ক্যাপশনই ভাইরাল হয়ে পড়ে। ভারতের মুম্বাইয়ে একটি সরকারি অনুষ্ঠানে তাঁর উপস্থিতির ভিডিও প্রকাশের পর থেকেই অভিনেতার শারীরিক অবস্থা নিয়ে শুরু হয় ব্যাপক আলোচনা-সমালোচনা।
ভিডিওতে সালমান খানকে কিছুটা ক্লান্ত ও আগের তুলনায় অনেকটা রোগা দেখায়। এতে অনেক ভক্ত উদ্বেগ প্রকাশ করেন। নব্বইয়ের দশকের সেই সুদর্শন নায়ককে এমন রূপে দেখে কেউ কেউ তাঁর সুস্থতা কামনা করেন। আবার অনেকেই ধারণা করতে থাকেন, তিনি হয়তো কোনো জটিল অসুস্থতায় ভুগছেন। নেটিজেনদের সেই জল্পনা দ্রুতই ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমজুড়ে।
তবে শেষ পর্যন্ত নিজের স্বাস্থ্য নিয়ে ছড়িয়ে পড়া সব গুঞ্জনের অবসান ঘটিয়েছেন সালমান খান। তিনি জানিয়েছেন, কোনো অসুস্থতার কারণে নয়, বরং নতুন একটি সিনেমার চরিত্রের প্রয়োজনে তিনি ১৬ কেজি ওজন কমিয়েছেন।
সম্প্রতি প্রাইম ভিডিওর রিয়েলিটি শো ‘অ্যালিয়্যান্স’-এ ভাই সোহেল খানকে সমর্থন জানাতে বিশেষ অতিথি হিসেবে হাজির হন সালমান। সেখানেই তিনি বলেন, ‘আমি ১৬ কেজি ওজন কমিয়েছি।’
সালমান জানান, এই পরিবর্তনের পেছনে রয়েছে কঠোর ডায়েট ও নিয়মিত শরীরচর্চা। মজার ছলে তিনি বলেন, ‘আমার তো প্রতিদিনই চিট ডে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © 2026 haquekotha24.com
Theme Customized By BreakingNews