1. admin@haquekotha24.com : admin :
  2. aquekotha24news@gmail.com : Mirazul Islam :
  3. mehedi9313@gmail.com : Mehedi Hasan : Mehedi Hasan
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন

স্বাভাবিক হয়ে আসছে গ্যাস সরবরাহ, সিএনজি স্টেশনে কমেছে ভোগান্তি

  • আপডেট সময় : শনিবার, ৮ আগস্ট, ২০২৬
  • ৫৮ বার
টানা কয়েক সপ্তাহ ধ

রে দেশজুড়ে চলছিল তীব্র গ্যাস সংকট। এবার সংকট কাটিয়ে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকার সিএনজি ফিলিং স্টেশনগুলোতে গ্যাস সরবরাহ স্বাভাবিক হতে শুরু করেছে। আগের মতে সিএনজিচালিত অটোরিকশাসহ অন্যান্য গাড়ির দীর্ঘ সারি অনেকটাই কমে এসেছে। এতে জ্বালানি পেতে দীর্ঘ সময় না অপেক্ষা করায় স্বস্তি ফিরেছে চালকদের মধ্যে।
শনিবার (৮ আগস্ট) ঢাকার একাধিক সিএনজি ফিলিং স্টেশন ঘুরে এমনি চিত্র দেখা গেছে।
স্টেশনগুলোতে যানবাহনের বাড়তি চাপ নেই। আগে যেখানে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হতো, সেখানে এখন চালকরা ২০ থেকে ২৫ মিনিটের মধ্যেই গ্যাস নিয়ে বেরিয়ে যাচ্ছেন। গ্যাসের পর্যাপ্ত চাপ থাকায় দ্রুত সরবরাহ করাও সম্ভব হচ্ছে।
চালকদের ভাষ্য, শুক্রবার থেকে গ্যাস সরবরাহ স্বাভাবিক হয়ে এলেও সাপ্তাহিক ছুটি থাকায় পাম্পগুলোতে এখনো তেমন ভিড় দেখা যাচ্ছে না। এছাড়া আগের তুলনায় গ্যাসের চাপ কিছুটা বেড়েছে। এতে স্বস্তি ফিরেছে তাদের মধ্যে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © 2026 haquekotha24.com
Theme Customized By BreakingNews