1. admin@haquekotha24.com : admin :
  2. aquekotha24news@gmail.com : Mirazul Islam :
  3. mehedi9313@gmail.com : Mehedi Hasan : Mehedi Hasan
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন

জামিনে মুক্ত আ.লীগ নেতাদের বরণ করতে এসে আটক ৪

  • আপডেট সময় : সোমবার, ১০ আগস্ট, ২০২৬
  • ৬৫ বার
নোয়াখালীতে জামিনে কারামুক্ত আওয়ামী লীগের নেতাকর্মীদের ফুলের মালা দিয়ে বরণ করতে গিয়ে চারজন আটক হয়েছেন। রোববার (৯ আগস্ট) বিকেল ৫টার দিকে নোয়াখালী জেলা কারাগারের ফটক থেকে তাদের আটক করে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে এক ব্যাগ ফুলের মালা উদ্ধার করা হয়।
আটক ব্যক্তিরা হলেন সদর উপজেলার এওজবালিয়া ইউনিয়নের পশ্চিম এওজবালিয়া গ্রামের ছেরাজল হক চৌধুরী (৬৩), মেহেদী হাসান হৃদয় (২০), মো. ফারুক হোসেন (১৮) ও মো. নাজিম (১৮)। পুলিশের দাবি, তারা নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের রাজনীতির সঙ্গে জড়িত।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত ৫ জুন নোয়ান্নই ইউনিয়নের বাঁধের হাট বাজারে ইউনিয়ন ছাত্রলীগ ও যুবলীগের উদ্যোগে বড় ধরনের বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়। ওই কর্মসূচিকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে পুলিশের অভিযানে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের দুই শতাধিক নেতাকর্মী গ্রেপ্তার হন।
রোববার তাদের কয়েকজন জামিনে মুক্ত হওয়ার খবর ছড়িয়ে পড়লে ফুলের মালা নিয়ে কারাগারের সামনে জড়ো হন দলটির কয়েকজন নেতাকর্মী। খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালিয়ে চারজনকে আটক করে।
সুধারাম থানার ওসি মো. নজরুল ইসলাম বলেন, স্বজনেরা জামিনে মুক্ত ব্যক্তিদের ফুল দিয়ে বরণ করতে পারেন। তবে আটকরা স্বজন নন। তারা বিভিন্ন এলাকা থেকে এসে ছবি তোলা ও শোডাউনের মাধ্যমে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছিলেন। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং তাদের আদালতে সোপর্দ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © 2026 haquekotha24.com
Theme Customized By BreakingNews