1. admin@haquekotha24.com : admin :
  2. aquekotha24news@gmail.com : Mirazul Islam :
  3. mehedi9313@gmail.com : Mehedi Hasan : Mehedi Hasan
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন

রাজনীতিতে গালিগালাজ করে বেশি নাম্বার পাওয়ার দিন শেষ : সমাজকল্যাণমন্ত্রী

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬
  • ৬২ বার

রাজনীতিতে গালিগালাজ করে বেশি নাম্বার পাওয়ার দিন শেষ বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। বুধবার (৫ আগস্ট) বিকেলে বিরামপুর উপজেলা বিএনপির আয়োজনে জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, যারা মনে করেন রাজনীতিতে গালিগালাজ করলে বেশি নাম্বার পাওয়া যায় এবং চ্যাম্পিয়ন হওয়া যায় তারা ভুল করবেন। কারণ সেই দিন শেষ। বর্তমান তরুণ প্রজন্ম চায় কর্মসংস্থানের ব্যবস্থা। মা বোনেরা চায় শান্তিতে বসবাস করতে। এদেশের মানুষ তথা সাধারণ মানুষ চায় দ্রব্য মূল্যর দাম কি করে কম থাকবে। তাই জনগণের সাথে মিশে জনগণের আস্থা ও বিশ্বাস অর্জন করতে হবে বলে জানান তিনি।
তিনি আরও বলেন, কোন অবস্থায় যাতে পলায়নকৃত স্বৈরাচার সরকার এই বাংলাদেশের মাটিতে তথা বিরামপুরে ঠাঁই না পায়। আপনারা ভুলে যাবেন না শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে গড়া বিএনপি ও ধানের শীষের জিয়ার সৈনিকরা চুপ করে বসে থাকবে আর আপনারা যা ইচ্ছা তাই করবেন। সেই সুযোগ দেওয়া হবে না। দেশের মানুষ ও সাধারণ জনগণকে সাথে দেশের যে কোন পরিস্থিতি মোকাবিলা ও সামাল দিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা প্রস্তুত রয়েছে।
আলোচনা সভা শেষে জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে বিশাল শোভাযাত্রা বিরামপুর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এসময় বিরামপুর উপজেলা ও পৌর বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ ও সাধারণ মানুষ আলোচনা সভা এবং শোভাযাত্রায় অংশ গ্রহণ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © 2026 haquekotha24.com
Theme Customized By BreakingNews