1. admin@haquekotha24.com : admin :
  2. aquekotha24news@gmail.com : Mirazul Islam :
  3. mehedi9313@gmail.com : Mehedi Hasan : Mehedi Hasan
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন

গ্রেফতার এড়াতে পালানোর চেষ্টা, সিদ্ধেশ্বরীর আটতলা ভবন থেকে পড়ে আসামি নিহত

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬
  • ১৮ বার

রাজধানীর সিদ্ধেশ্বরী এলাকায় আটতলা ভবন থেকে নিচে পরে নজরুল ইসলাম (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। তিনি ওয়ারেন্টভুক্ত আসামী ছিলেন।
বুধবার (৫ আগস্ট) দিবাগত ১টার দিকে সিদ্ধেশ্বরী র‍্যাংগস গার্ডেন প্যালেস নামে বাসায় ঘটনাটি ঘটে। আহত অবস্থায় রমনা থানা পুলিশ তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসলে চিকিৎসক পৌনে ৩টার দিকে মৃত ঘোষনা করেন।
রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াসিন আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,  নজরুল ইসলাম গাজীপুর সিটিকর্পোরেশনের হিসাব রক্ষক ছিলেন।  সিদ্ধেশ্বরী তার নিজের বাসা। গাজীপুর জেলা দাযরা জজকোর্ট থেকে তার নামে ওয়ারেন্টের কাগজ আসে। সেই ভিত্তিতে রমনা থানা পুলিশ গতরাতে তার বাসায় যায়।
তিনি আরও জানান, পুলিশ বাসায় যাওয়ায় পর নজরুল ইসলাম টের পেয়ে আটতলার ছোট পকেট গেট দিয়ে পালানোর চেষ্টা করেন। তাকে অনেক নিষেধ করা সত্বেও তিনি পালাতে গিয়ে নিচে পরে যান। এরপর তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে জানান। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে আছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © 2026 haquekotha24.com
Theme Customized By BreakingNews