1. admin@haquekotha24.com : admin :
  2. aquekotha24news@gmail.com : Mirazul Islam :
  3. mehedi9313@gmail.com : Mehedi Hasan : Mehedi Hasan
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:১১ অপরাহ্ন

বর্ষায় যেসব সবজি খাওয়ার আগে বাড়তি সতর্কতা জরুরি

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬
  • ৫৫ বার

বর্ষাকালে আর্দ্রতা ও স্যাঁতসেঁতে পরিবেশের কারণে সংক্রমণজনিত বিভিন্ন রোগের ঝুঁকি বেড়ে যায়। এ সময় দূষিত খাবার ও পানির পাশাপাশি কিছু সবজিও স্বাস্থ্যঝুঁকির কারণ হতে পারে। তাই পুষ্টিবিদরা বর্ষায় কিছু সবজি খাওয়ার আগে বিশেষ সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন।
বিশেষজ্ঞদের মতে, বর্ষা মৌসুমে বিভিন্ন ধরনের শাকপাতায় সহজেই ব্যাকটেরিয়া, ছত্রাক ও অন্যান্য জীবাণু জন্মাতে পারে। পালংশাক, মেথি ও পুঁইশাকের মতো শাক ভালোভাবে পরিষ্কার না করে রান্না করলে পেটের সংক্রমণ, ডায়রিয়া বা খাদ্যে বিষক্রিয়ার ঝুঁকি বাড়তে পারে। তাই রান্নার আগে শাকগুলো কয়েকবার ভালোভাবে ধুয়ে নেওয়া জরুরি।
একইভাবে ফুলকপি, বাঁধাকপি ও ব্রকলির মতো কপি জাতীয় সবজির ভাঁজে অনেক সময় পোকামাকড় ও অণুজীব লুকিয়ে থাকে, যা সহজে চোখে পড়ে না। ফলে, এসব সবজি রান্নার আগে যত্নসহকারে পরিষ্কার করা প্রয়োজন।
বর্ষাকালে বেগুনেও ব্যাকটেরিয়া বা ছত্রাকের সংক্রমণের আশঙ্কা থাকে। কিছু মানুষের ক্ষেত্রে এটি অ্যালার্জি বা অন্যান্য শারীরিক সমস্যার কারণ হতে পারে। অন্যদিকে, ক্যাপসিকাম আর্দ্রতা দ্রুত শোষণ করে। ফলে, এতে জীবাণু জন্মানোর ঝুঁকি বাড়ে। তাই এটি ভালোভাবে ধুয়ে এবং সম্পূর্ণ রান্না করে খাওয়াই নিরাপদ।
এছাড়া, বর্ষার সময়ে তাজা ও নিরাপদ মাশরুম সবসময় পাওয়া যায় না। ফলে, অনিরাপদ মাশরুম খেলে খাদ্যে বিষক্রিয়ার ঝুঁকি বাড়তে পারে। তাই এই মৌসুমে মাশরুম খাওয়ার ক্ষেত্রেও অতিরিক্ত সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন পুষ্টিবিদরা।
সব মিলিয়ে বর্ষাকালে সবজি খাওয়া বন্ধ করার প্রয়োজন নেই। তবে সঠিকভাবে ধোয়া, পরিষ্কার করা এবং ভালোভাবে রান্না করে খাওয়ার অভ্যাস গড়ে তুললে সংক্রমণ বা অসুস্থতার ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © 2026 haquekotha24.com
Theme Customized By BreakingNews